কায়সার হামিদ মানিক, উখিয়া :: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চাকমা পাড়া, মনখালী গণসংযোগ শেষে ছেপটখালী সিকদার মার্কেট এলাকায় স্থানীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত পথসভায় উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, ধন দৌলত, অঘাদ জমিজমার মালিক ও বিশাল পরিবারের সন্তান হলেও মানুষের সেবা করা ভিন্ন ব্যাপার। এখানে মনমানষিকতা ও উদারতার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সৃষ্টি কর্তার এমন একজন ব্যক্তিকে জনগনের প্রতিনিধি নির্বাচিত করেন, যিনি দিনের অধিকাংশ সময় সাধারন মানুষের জন্য ব্যয় করবেন। আল্লাহ প্রদত্ত এ নেয়ামতকে যে ব্যক্তি অবহেলা করবে তাকে রোজ হাশরের দিনে জবাব দিহি করতে হবে। জালিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত নির্বাচনী পথসভায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আরো বলেন, তার রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময় উখিয়ায় কাটিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম না, ততাপিও মানুষের ডাকে সাড়া দিয়েছি। শারিরিক অসুস্থতার অজুহাতে কাউকে কোন দিন বিদায় করিনি। যে ভাবে পারি, যে কোন মাধ্যমে ফরিয়াদির কাজ করে দিতে চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত এই প্রার্থী আবেগ আফ্লুত কন্ঠে বলেন, বর্তমানেও আমি অসুস্থ তথাপিও মানুষের চাপের মুখে বাধ্য হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এতে এ পর্যন্ত কারো দ্বিমত পোষন করতে দেখা যায়নি। তবে অনেকেই বলছে, চৌধুরী পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এই অশুভ উক্তিটি ব্যবহার করে একটি মহল নির্বাচনী ফায়দা লুঠার চেষ্টা করছে। তিনি উপস্থিত ভোটারদের প্রতি উদার্ত্ব আহবান জানিয়ে বলেন, আমার পরিবারে সমস্ত সদস্যদের এ নির্বাচনে স্বতষ্ফুর্ত সাড়া রয়েছে। সময় হলে তারা মাঠে নামবে। কারন এ পর্যন্ত জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পর্যন্ত যে কয়টি নির্বাচন অনুষ্টিত হয়েছে, সবকটি নির্বাচনে আমি নিজেকে উৎস্বর্গ করেছি। তাই আমার ব্যাপারে দ্বিমত পোষন করারমত বিভ্রান্তকর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি অন্যান্য প্রার্থীদের প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে বলেন, জীবনের শেষ সময়ে এসে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। এ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে শেষ বারেরমত যাছাই করে দেখুন আমি আপনাদের আমানতের সম্মান রাখতে পারি কিনা। পথসভা শেষে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী মাদারবনিয়া, ছোয়াংখালী, ইমামের ডেইল,মোঃ শফিরবিল, পাটোয়ারটেক, নিদানিয়া ও ইনানী হয়ে সোনারপাড়া বাজারে এসে তার নির্বাচনী গনসংযোগ শেষ করেন। এসময় বিভিন্ন দলের শীর্ষ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
