ভূয়া ফেইসবুক আইডি থেকে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গত কয়েকদিন যাবৎ Tslima Aktar Dali নাম দিয়ে কে বা কারা একটি ভূয়া ফেইসবুক আইডি খুলে আমার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। এতে আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে নানারকম পোষ্ট দিয়ে যাচ্ছে। অথচ সেই ভূয়া আইডিতে Tslima Aktar Dali নামটি ব্যবহার করা হয়েছে সেটি আমার মেয়ের নাম এছাড়া যে ছবি গুলো ব্যবহার করা হচ্ছে সেটিও আমার মেযের ছবি ও পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি।
আমার মেয়ের নাম ও ছবি ব্যবহার করে উক্ত আইডি থেকে আমার ছেলে মোহাম্মদুল হকসহ এলাকার নিরীহ যুবকদের ইয়াবা ব্যবসায়ী উল্লেখ করে অপপ্রচার চালানো হচ্ছে।

এখানে সবার অবগতির জন্য জানাতে চাই যে, আমি ও আমার পরিবারের কেউ ঘৃণ্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত নয়। আমার ছেলে মাছের আড়তে চাকুরী করে আর আমি বৃদ্ধ বয়সেও হারভাঙ্গা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে আসছি। যা এলাকার পাড়া প্রতিবেশী সকলে অবগত রয়েছে। যে কেউ অনুসনধান করলে প্রকৃত সত্য জানতে পারবেন।

কাজেই আমি উক্ত ভূয়া আইডি থেকে পোষ্ট দেওয়া অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি উক্ত ভূয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

উক্ত ভূয়া আইডি থেকে এভাবে অপপ্রচার বন্ধ না করলে আমি পরিবারের সদস্যদের মান সম্মান রক্ষায় আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

প্রতিবাদকারী
সুলতান আহমদ
পূর্ব গোদারবিল, ৬ নং ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন।