টেকনাফে রোহিঙ্গাদের ইয়াবা খালাসের নিরাপদ জোন হতে ৩লাখ ৬০হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা রোহিঙ্গা মাদক কারবারীদের ইয়াবা খালাসের নিরাপদ জোন হতে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।

সুত্র জানায়, গত ২৬আগস্ট রাত পৌনে ৯টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশানের একটি বিশেষ টহল দল উপজেলার জাদিমোরা ওমরখালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ১টি সন্দেহজনক নৌকা নিয়ে আসা লোকজনকে থামাতে বললে নৌকা ফেলে পার্শ্বের জঙ্গলে দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা জব্দ করে তল্লাশি করে ৩ লক্ষ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত নৌকা কাস্টমসে এবং ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার অন্যান্য পয়েন্টের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক গডফাদারেরা এই পয়েন্ট দিয়ে মুলত মিয়ানমার গউজিবিলের জনৈক আব্দুর রহমান মাষ্টারসহ একাধিক গডফাদারের বড় আকারের মাদকের চালান খালাস করে থাকে বলে জানা গেছে।