উখিয়ায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার ; কামার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ উখিয়ার কোটবাজার ষ্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্র জব্দসহ অধীর দাস নামক এক কামার কে আটক করেছে। সোমবার (২৬ আগষ্ট ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

মুক্তি নামক একটি এনজিও সংস্থার পক্ষে ভালুকিয়া গ্রামের সাইফুল ইসলাম এসব লোহার তৈরী যন্ত্রাংশ তৈরী করার জন্য অর্ডার দেন বলে আইন শৃংখলা বাহিনীকে জানিয়েছেন আটক কামার অধীর দাস।

জানাযায়, মুক্তি সংস্থা ৫ হাজার দেশীয় তৈরী যন্ত্রাংশ তৈরী করার জন্য স্থানীয় লোক নিযুক্ত করে। তৎমধ্যে কোটবাজার ভালুকিয়া সড়কের একটি কামারের দোকানে ২হাজার ৬শত অর্ডার দেওয়া হয়। প্রত্যক্ষ দর্শীরা জানান, গত কয়েক দিন ধরে শতশত ধারালো লোহার যন্ত্রাংশ কামারের দোকানে মুজুদ দেখে সবাই আতংকিত হয়ে উঠে। রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশীয় তৈরীর অস্ত্রের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন তদন্তে নামেন। জানা গেছে এনজিও সংস্থা মুক্তি কৃষি ক্ষেত্রে ব্যবহার করার জন্য এসব যন্ত্রাংশ তৈরী করে টেকনাফের লেদা গ্রামে বিতরণ করার কথা ছিল।

অভিযানে আসা সহকারি কমিশনার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।