সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাসে ৩ঘন্টা পর অবরোধ প্রত্যাহার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ : টেকনাফ যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।

দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে এক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, ওমর ফারুকের হত্যাকারীসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ানের কথা বলেন। পরে স্থায়ীয় ওসির কথায় আশ্বাস্ত হয়ে অবরোধ তুলে নেই। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, হ্নীলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি।