হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার পূর্বনির্ধারিত জাতীয় শোক দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

১৭ আগষ্ট সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত শহীদের আতœার শান্তি কামনা করে খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়। ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয়, শোক ও সাংগঠনিক পতাকা উত্তোলন করার পর কালো ব্যাচ ধারণ করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নাসিরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ, প্রকাশ ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ছালেহ আহমদ মেম্বার, হোছাইন আহমদ মেম্বার, জাফর আলম সাদেক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, লেদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমদ সাকি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রণী, আইনবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক লুঃফুর রহমান সিকদার, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু ছিদ্দিক আতিক,হোয়াইক্যং মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল আলম রবি।

এছাড়া বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক পলাশ, হোয়াইক্যং ছাত্রলীগ নেতা ফরহাদ মাহমুদ, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব নুর প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক এনামুল হক চৌধুরী বাবু, হ্নীলা ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম মাঝি, উপজেলা বঞ্চিত জনতা লীগের সভাপতি মোঃ সেলিম, টেকনাফ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি নুরুল মোস্তফা,হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নুরুল আবছার আহমদ জয়,রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন চৌধুরী জয়,হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন,বর্তমান সহসভাপতি জামাল উদ্দিন, সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক শামসুল আলম শুভ, শফিউল আলম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ আমিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, স্কুল ছাত্রলীগ নেতা মোঃ শাহজাহান ও মোঃ ইমরান, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, হ্নীলা মৎস্যজীবি জেলে সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক হারুন রশিদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমরান মুকুল, মঈন উদ্দিন, নুরুল আমিন রিপন, ইসমাঈল মাহির, নেওয়াজ শরীফ, আইয়ুব আলী, রেজাউল করিম, মোঃ নয়ন, শাহ জালাল, মোঃ রফিক, মোঃ কাশেম, সাইফুল মাহমুদ, নাসির হোসাইন, হাসান শরীফ তাহাসিন, মোঃ জাবেদ, আরিফ, আবু মুসাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সভাশেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের হাতে নিমর্মভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত দুস্থ-গরীব জনসাধারণের মধ্যে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।