মো. শফি ও মেহেদি হাসান ইমন :
টেকনাফ সৈকতে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে যাওয়ার ১৫ ঘন্টা পর পাওয়া গেল মাদ্রাসা ছাত্র মো. আলীর মৃতদেহ|
এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা তার লাশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের লম্বরী সৈকতে মৃতদেহটি ভেসে আসলে জেলেদের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সাভিস টেকনাফ স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিঁখোজ ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
টেকনাফ সৈকতে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে যায় মো. আলী নামে ১৪ বছরের উক্ত কিশোর।
সে টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার রমিজ আহমদের ছেলে ও টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র ছিল।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে টেকনাফ সৈকতের মহেষখালীয়া পাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
এদিকে লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, সাগরে মারা যাওয়া ছাত্রের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
