কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
*******************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*******************************************
আয়াত নম্বর:-২৩
**************************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
**********************************************
মহানবীর শ্রেষ্ঠ মুজিজা কুরানের প্রতি
কাফেরদের ছিলো সন্দেহ অফুরান –
আল্লাহর বাণী নাকি রাসূলের বাণী ;
আল্লাহ্ প্রদত্ত মহাগ্রন্থ আল-কুরান।

কুরান নিয়ে থাকে যদি
তোমাদের কোন সন্দেহ –
আমি যা করেছি নাযিল
মহানবীর প্রতি নিঃসন্দেহ।

সে রকম ক্ষুদ্র একটি সূরা
কর রচনা তোমরা তবে –
পারবেনা কুরানের অনুরূপ
লিখতে মিলেমিশে সবে।

সেসব সাহায্যকারীদেরও নিও
যেসব আছে তোমাদের সঙ্গে –
আমার নহে অবিশ্বাসীদের প্রেম নিও
তোমরা তোমাদের পাপিষ্ঠ অঙ্গে।

আমি নিশ্চিত তোমরা নহে সত্যবাদী
আমার কণ্ঠে আমি চির প্রতিবাদী,
আমার বিচিত্র মুজিজা ও নবুয়াতী বোঝা
থাকবে নবী(সঃ)’র উপর কিয়ামত অবধি।