শামীম ইকবাল চৌধুরী : প্রতি বছর ১৫ আগষ্টের এই দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। দিবসটি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালন করা হচ্ছে সরকারি,বে-সরকারি,
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচির মধ্যো দিয়ে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে অর্ধমিত জাতীয় পতাকা উত্তোল করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের জাগ্রত বাংলাদেশ চত্বর থেকে এক বিশাল শোক র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে বিনম্রতায় পূষ্পক অর্পণ ও আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৫ আগস্ট নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। তবে এ হামলা থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বেঁচে যান। এ সময় স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করেন শেখ হাসিনা। সেখানে বড় বোনের সঙ্গে শেখ রেহানাও ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা,শামীমা আক্তার গুন্নু, সদর ইউপি ও উডজেলা আ,লীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, আ,লীগ সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার,প্রাণি সম্পদ কর্মকর্তা শুকান্ত কান্তি সেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো,ছলিম,এম,এ কালাম সরকারি কলেজ অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ,লীগ দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী,আ,লীগ নেতা ডা: সিরাজুল হক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার,কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, রেজাউল করিম,এম,কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান,সা:সম্পাদক মুমিনুল আলম মুমু,ছাত্রনেতা ফরিদ উল্লাহ প্রমূখ।
