পবিত্র শবে বরাতে পাগলদের মাঝে উন্নত খাবার বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : পবিত্র শবে বরাতে পাগলদের মাঝে উন্নত খাবার বিতরণ অনুষ্ঠান স্থানীয় হাকিম আলী মার্কেটে মানসিক রোগীদের তহবিল ( মারোত) সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মারোত উপদেষ্টা সাইফুল ইসলাম, সেক্রেটারি রাজু পাল, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়া,অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন প্রমুখ। পরে টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে একজন মানসিক রোগীর হাতে খাবার পানীয় জল তুলে দেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হারেছ। পরে পৌর এলাকার বিভিন্ন জায়গায় ভবগঘুরে মানসিক রোগীদের মধ্যে খাবার পৌঁছে দেয়া হয়।