এডঃ সাজ্জাদুল করিম’র পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব এডভোকেট সাজ্জাদুল করিম এর পিতা জনাব ফজলুল করিম ২৭ জুলাই’২০১৯ শনিবার সকাল ৮.২৫ মিনিটের সময় ঢাকাস্থ হলি ফ্যামেলি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালীন সময় মরহুমের বয়স হয়েছিল (৮৫) বছর।

আগামীকাল ২৮ জুলাই সকাল ৮.৩০ মিনিটের সময় কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ১ম জানাজা এবং সকাল ১১.০০ ঘটিকায় ভারুয়াখালী দারুল উলুম আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব এডভোকেট সাজ্জাদুল করিম এর পিতা জনাব ফজলুল করিম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।