চকরিয়ায় যাত্রীবাহি মার্ছা বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক :‘পৃথিবী সুন্দর কিন্তু আমি চিরকাল থাকব না’ এই উক্তিটি কলেজ শিক্ষার্থী আরহান মোহাম্মদ ফয়সাল (২২) এর ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে। সত্যিই এই উক্তির পথধরে তিনি চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (২৫মে) সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়াঢালা নামক এলাকায় যাত্রীবাহি মার্ছা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরহান মোহাম্মদ ফয়সাল।

অবশ্য দুর্ঘটনার সময় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী আরহান মোহাম্মদ ফয়সাল। ঘটনার পরপর স্থানীয় লোকজন আরহানকে চকরিয়ার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তাঁর মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির।

নিহত আরহান মোহাম্মদ ফয়সাল চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডস্থ খোন্দকার পাড়া এলাকার ব্যবসায়ী মনুর আলমের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলার মোস্তফিজুর রহমান কলেজের ডিগ্রী প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের চকরিয়াস্থ মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি মার্ছা পরিবহনের একটি বাস ও কক্সবাজার অভিমুখী এসআলম পরিবহনের অপর একটি বাস অতিক্রম করছিলেন।

ওইসময় চকরিয়া অভিমুখী মোটর সাইকেলটি দ্রæতগতিতে অনুকুলস্থলে এসে পৌঁছালে মুর্হুতে মার্ছা বাসের ধাক্কায় সড়ক থেকে ছিড়কে পড়ে গুরুত্বর আহত হয় মোটর সাইকেল আরোহী যুবক আরহান মোহাম্মদ ফয়সাল ও তার সহপাঠী।

একপর্যায়ে দুর্ঘটনার পরপর তাৎক্ষনিক আশপাশের লোকজন এগিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আরহানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেন।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রাত দশটার দিকে মোটর সাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মৃত্যূ বরণ করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাফায়েত উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী চমেক হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। দূর্ঘটনায় পতিত মোটর সাইকেলটি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে। ##