ঝুঁকির মুখে টেকনাফ সী বীচ সড়ক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোহাম্মদ শফি/সামী জাবেদ :

টেকনাফ সী বীচ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ডেইল পাড়া এলাকায় সড়কটির গাইড ওয়াল ধ্বসে এক পাশে ভাঙ্গন দেখা দেয়। অব্যাহত বৃষ্টিতে সেই ভাঙ্গন বাড়তে বাড়তে মূল সড়কটির একাংশ বিলীন করেছে। দ্রুত সড়কটি মেরামত করা না হলে ভাঙ্গন বড় আকার ধারন করে সীবীচ সড়কের যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে।

টেকনাফ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সৈয়দ জানান, সদর ইউনিয়ন ও সাবরাং এর ২০ হাজারের বেশী মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। তাছাড়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের সাথে এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকে যানবাহন গুলো। তাই দ্রুত সড়কটি সংস্কার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

সীবীচ সড়ক কর্তৃপক্ষ টেকনাফ এলজিইডি প্রকৌশলী চৌধুরী আসিফ রেজা জানান, শীঘ্রই সীবীচ সড়কের গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হবে। গাইড ওয়াল নির্মিত হলে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।