হ্নীলায় সড়কে মাতবরী করতে গিয়েই উল্টে গেল টমটম !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম,হ্নীলা : সম্প্রতি বছর দুয়েক ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর আনা-গোনা বৃদ্ধি পাওয়া এবং মাদক বিরোধী অভিযান জোরদার হওয়ায় হ্নীলা ইউনিয়নের প্রধান সড়ক ও উপসড়কে টমটমের আনা-গোনা আশাতীত বৃদ্ধি পায়। এসব টমটম চালকেরা অদক্ষ হওয়ায় অপর যানকে সাইট তো দেয়না বরং প্রতিযোগিতায় নামে। দক্ষিণ লেদায় এই ধরনের প্রতিযোগিতা করতে গিয়েই প্রধান সড়কে উল্টে শুয়ে পড়ল টমটম মামু।

১৩জুলাই সকাল সাড়ে ৮টারদিকে হ্নীলা জাদিমোরাস্থ নয়াপাড়ায় দুই টমটমের মধ্যে ধাক্কা খেয়ে ১টি টমটম প্রধান সড়কে উল্টে যায়। এতে কেউ গুরুতর আহত বা নিহত না হলেও টমটম চালকের এই ধরনের নিত্য ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।