টেকনাফ পৌর ছাত্রলীগের পূর্ণর্মিলন ও সভাপতি শাহীনের জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক ::
টেকনাফ পৌরসভা শাখা ছাত্রলীগের পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পৌর ছাত্রলীগের (সভাপতি) মোঃ শাহীনের জন্মদিন বর্ণাঢ্য আয়োজন টেকনাফ সরকারি কলেজ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ উপজেলা শাখা, পৌরসভা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বতস্ফূর্ত আয়োজনে পৌর ছাত্রলীগের সভাপতি শাহীনের জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
64676030 2164994867124130 7953506574301921280 n 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ পৌর ছাত্রলীগের আয়োজনে পূণর্মিলন ও সভাপতির জন্মদিন পালনের অনুষ্ঠানে সংগঠনের চলমান ও ভবিষ্যত কার্যক্রমের পর্যালোচনা করা হয়। এছাড়া পৌরসভায় ছাত্রলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধিকল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক শওকত আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ রফিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয়, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মো: আরিফ, টেকনাফ সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমিন নিশান ও টেকনাফ পৌর ছাত্রলীগের আওতাধীন স্ব-স্ব ওয়ার্ডের মুজিব রনাঙ্গনের এক ঝাঁক মেধাবী সারথি ও ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।