টেকনাফে শিশু শ্রম নিরসন দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হাবিবুল ইসলাম হাবিব : কক্সবাজারের টেকনাফে শিশুশ্রম নিরসন দিবস পালিত হয়েছে। ১৮ জুন সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে এএসডি’র উদ্যােগে শিক্ষার্থী শিশুদের নিয়ে উক্ত মানববন্ধন পালিত হয় ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর,’এএসডি’ প্রজেস্টের ডোনার টমি বাউচিবা, প্রজেক্ট ম্যানেজার আফরোজা আকতার মনি, মনিটরিং অফিসার নাসরিন আকতার পলি, সাইকো সোস্যাল কাউন্সিল মুশফিকা আক্তার, একাউন্ট অফিসার মোঃ আলী আহসান সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, বর্তমানে টেকনাফ উপজেলা একটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে। সর্বক্ষেত্রে সবজায়গায় রোহিঙ্গা শিশুদের দিয়ে বিভিন্ন শ্রমশক্তির কাজ করাচ্ছে, মাদক পাচারসহ অপ্রীতিকর সবধরণের কাজ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং শিশুদের শিশুশ্রম নয় বরং শিশুর জীবন হোক স্বপ্নময়। এই উপলক্ষে শিশুদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সংস্থাটি । শিশুদের শিশুশ্রম বন্ধে সংস্থাটি বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগীতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।