গিয়াস উদ্দিন ভূলু / জিয়াউল হক জিয়া : টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে ৬০বোতল ফেন্সিডেলসহ পাচারকারীকে আটক করা হয়েছে।
জানা যায়, ১৭জুন সকাল সাড়ে ১১টায় উখিয়া হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৩৪৭৬) টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছে। এরপর চেকপোস্টে দায়িত্বরত টহল কমান্ডার হাবিলদার আবু তাহের সিএনজি গাড়িটি তল্লাশী করে ৬০বোতল ফেন্সিডেলসহ উখিয়া উপজেলার বালুখালীর মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শামসুল আলম (৪২) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান,চেকপোস্টে দায়িত্বরত বিজিবির হাতে ফেন্সিডেলসহ ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
