উখিয়ায় ৪০হাজার ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক- ১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কায়সার হামিদ মানিক,উখিয়া। উখিয়ার বালুখালীস্থ হাইওয়ে পুলিশের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা,মোটর সাইকেলসহ ১ পাচারকারী কে আটক করেছে। জানা যায়,শাহ পরীরদ্বীপ হাইওয়ে পুলিশের বালুখালীস্থ পুলিশ ফাঁড়ির আইসি সদ্য আইজিপি ব্যাচ প্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই রাজেশ বড়ুয়া ও সহকারী উপ- পরিদর্শক ননী বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ গতকাল মঙ্গলবার দুপুর ১ টারদিকে টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্রগ্রামে যাওয়ার পথে উখিয়ার কাষ্টমস হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে মোটর সাইকেলটি পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেলটি গতিরোধ করে। এ সময় পাচারকারীর অভিনব কায়দায় সিটের নিচে লোকানো ৪০ হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে পাচারকারী কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত পাচারকারী চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার মজিদিয়া হাট গ্রামের আব্দুল নবীর ছেলে মোঃ হেলাল বলে জানা গেছে।
আটককৃত পাচারকারীর বিরুদ্ধে ঐদিন মামলা দায়ের করা হয়।যার মামলা নং- (২২), তারিখঃ ২০/০২/২০১৮ই। এব্যাপারে ফাড়িঁর ইনচার্জ এস আই রাজেশ বড়ুয়া আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।