টেকনাফে মেয়াদ উত্তীর্ণ পণ্যের প্রতিনিয়ত ভোগান্তিতে সাধারণ জনগণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শহীদ উল্লাহ শহীদ টেকনাফ : টেকনাফে প্রতিনিয়ত মেয়াদ উত্তীর্ণ পণ্যের ভোগান্তিতে সাধারণ জনগণ । ৭ই জুন রাতে টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল পর্যটন বাজারের একটি দোকান থেকে ডালমুঠ কিনেন একজন ক্রেতা। পরে ডালমুঠটি খাওয়ার জন্য প্যাকেটটি খুলে কিছু অংশ মুখে দেওয়ার পর বুঝা গেল ডালমুঠটি খাওয়ার অনুপযোগী । পরে প্যাকেটের গায়ে খেয়াল করে দেখা গেল পণ্য টি মেয়াদ উত্তীর্ণ। প্যাকেটের গায়ে লেখা আছে, উৎপাদনের তারিখ আগস্ট ২০১৮/ মেয়াদোত্তীর্ণের তারিখ ফেব্রুয়ারী ২০১৯ ।

বিষয়টি দোকানদারের কাছ জানতে চাইলে দোকানদার বলেন আমি নিয়মিত টেকনাফ বাজারের লেংগুরবিল রোডের হামিদ স্টোর থেকে দোকানের জন্য পাইকারি মালামাল ক্রয় করে থাকি। বিগত ২৫শে রমজান ২০১৯ তারিখে ক্যাশ মেমোতে উল্লেখিত মালামাল গুলো ক্রয় করি ।

আমি ঐ দোকানের একজন নিয়মিত পাইকারি ক্রেতা হওয়ায় ক্রয়কৃত মালামাল গুলো প্যাকেট করে দেয়। যার জন্য পণ্য গুলো চেক করার সুযোগ হয়নি ।

দোকানদার আরো বলেন, পণ্যটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমি অনেক দুঃখ প্রকাশ করছি । এবং এইভাবে পাইকারি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় আমরা সাধারণ খুচরা বিক্রয় কারিরা চরম বিপাকে পড়েছি।

এছাড়া টেকনাফ উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রির দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবি করেন সচেতনতা মহল।