নুরুল করিম রাসেল :
টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ১০ এপ্রিল বুধবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা ভূমি অফিস চত্বর হতে শুরু হয়ে প্রধান সড়কের ফোয়ারা চত্বর প্রদক্ষিন করে পুনরায় একি স্থানে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমার নেতৃত্বে র্যালীতে অন্যান্যদের মাঝে অংশগ্রহন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন, ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম, উপজেলা ভূমি সার্ভেয়ার দেলোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা(বাহারছড়া)আব্দুল জব্বার, আব্দুল করিম(সদর), আবুল মনসুর(হ্নীলা), চলচিত্রের খল অভিনেতা ইলিয়াছ কোবরা, কেয়ারী সিন্দবাদ কর্মকর্তা আব্দুল আজিজ, শাহ আলম, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি দিদার হোসেনসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, বন পাহাড়া দলের সদস্য, টেকনাফ পাইলট হাই স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করেন।

র্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)প্রনয় চাকমা ভূমি সেবা সপ্তাহ’র উপর বক্তব্য রাখেন।
এময় বাদ্য-বাদনা ও ভুভুজেলার সুরে র্যালীটি বর্ণাঢ্য হয়ে উঠে।
আগামী ১৭ই এপ্রিল মেলার সমাপ্তি হবে।
