টেকনাফে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাইফুল ইসলাম, টেকনাফ :
টেকনাফে শেড আইএমসিএন প্রকল্পের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এক র‌্যালী প্রধান সড়ক হয়ে শহীদ মিনার প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা’’ বিষয়ক প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসিএফ এর কারিগরী ও ডাব্লিওএফপি’র আর্থিক সহায়তায় শেড আইএমসিএন প্রকল্পের সমন্বয়ক খোরশেদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিরেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সুমন বড়–য়া বক্তব্য রাখেন এসিএফ এর সিনিয়র প্রোগাম অফিসার শহিদুজ্জামান, হুমায়ুন কবির প্রমুখ। এতে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।