হুমায়ূন রশিদ : টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ১২মে সকাল ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শাপলাপুর হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীকালে নারী সৈনিকেরা জনৈক মহিলা যাত্রীর পেটিকোটে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৭হাজার ৮শ ৯৫পিস ইয়াবাসহ ঢাকা কদমতলী থানা সদরের মেরাজ নগরের মৃত নাজেম উদ্দিনের মেয়ে রিয়া আক্তার আখি (২৬) কে আটক করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটক নারী মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
