হ্নীলায় মিয়ানমার সীমান্তে মাছ শিকারে গিয়ে জেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ুন রশিদ : হ্নীলায় এক জেলে মিয়ানমার সীমান্তের মৎস্যঘেঁরে মাছ শিকারে গিয়ে বিজিপির গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ২৭ মার্চ সকাল ৮ টারদিকে উপজেলার হ্নীলা মৌলভী বাজার পয়েন্ট দিয়ে স্থানীয় পূর্বপাড়ার নুর আলমের পুত্র মোঃ শফিক আলম প্রকাশ মিন্টু (২২) ও তার ভাই ফরিদ আলম পূর্ব পার্শ্বের মিয়ানমার সীমান্তের দ্বীপে নৌকাযোগে গিয়ে মাছ শিকার করছিল। এমতাবস্থায় মিয়ানমার সীমান্ত রক্ষী বিজিপির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। একটি বুলেট ঐ যুবকের ডানহাতের উপরাংশ দিয়ে শরীরে বিদ্ধ হয়। সে রক্তাক্ত হলেও প্রাণ রক্ষার্থে দ্রæত পালিয়ে অপর ভাই ফরিদ আলমের সহায়তায় নৌকাযোগে ফিরে আসে। গুলিবিদ্ধ এই যুবককে দ্রæত চিকিৎসার জন্য কুতুপালং ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শংকামুক্ত করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম, নাফনদীতে জেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেন।