মাদক ও মানব পাচার রোধে সংবাদকর্মীদের সহযোগীতা চাইলেন টেকনাফ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নাফ নদীর ট্রানজিট জেটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে
টেকনাফ প্রতিনিধি :
মাদক ও মানবপাচার রোধে সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী।
২৩ ফেব্রুয়ারি শনিবার টেকনাফের দৃষ্টি নন্দন বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিতে টেকনাফের কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় কালে তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে ইয়াবাসহ যেকোন মাদক ও মানব পাচার রোধে বিজিবি সদস্যরা সক্রিয় আছে। তারপরও অন্ধকারের সুযোগ নিয়ে দুস্কৃতিকারীরা মাদক ও মানব পাচার করার চেষ্টা করে। সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সীমান্ত রক্ষায় বিজিবি জওয়ানর টহলে থাকে। প্রতিদিন বিজিবির ১৭টি জলযান নাফ নদীতে টহলে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবাদকর্মীদের কাছ থেকে বস্তুনিষ্ট তথ্য ও লিখনি দ্বারা আরো বেশী সহযোগীতা চাই। যাতে মাদক ও মানবপাচারমুক্ত দেশ গঠনে আমরা অগ্রনী ভুমিকা রাখতে পারি। সীমান্তে বিজিবির জনবল পর্যাপ্ত উল্লেখ্য করে তিনি আরো বলেন, শুধু দরকার সঠিক তথ্য। অনেক পাচারকারী জেলে বেশে রাতের অন্ধকারে পাচারে লিপ্ত থাকে। ফলে তাদেরকে শনাক্ত করা সময় কঠিন হয়ে পড়ে। এর আগে বিকাল ৫ টায় সংবাদকর্মীদের নিয়ে স্পীডবোট যোগে নাফ নদীর দূর্গম সীমান্ত পয়েন্ট ঘুরে দেখান। এসময় টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ অধিনায়ক শরিফুল ইসলাম জমাদ্দারসহ বিজিবির বিভিন্ন বিওপি কমান্ডার ও কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Teknaf pic5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর