নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : ‘নাইক্ষ্যংছড়ি পুষ্প বিতান’ নামে একটি ফুলের ব্যবসার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের সামনে ইকরা মার্কেটে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
নাইক্ষ্যংছড়ি পুষ্প বিতানের স্বত্বাধিকারী আবুল বাশার নয়ন ও মিজান জানান- এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের ফলে এখন থেকে রামু-কক্সবাজারে না গিয়েও নিজ এলাকায় ফুলের তোড়া, মালা, ফুলের ঝুড়ি ও বুকেট, গোলাপ রজনীগন্ধাসহ বিয়ের শেরওয়ানী, সাউন্ড সিস্টেম এবং বিয়ের গাড়ি, স্টেইজ সাজানোর সব ধরনের সুবিধা পাবেন নাইক্ষ্যংছড়ি এবং গর্জনিয়া-কচ্চপিয়ার ফুল প্রিয় মানুষ।
