খান মাহমুদ আইউব : টেকনাফ ডিএনসির বিশেষ টিম হোয়াইক্যংয়ের ইয়াবা ডন জাহেদের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ ৫জন নারী-পুরুষকে আটক করেছে। এই ঘটনায় ডিএনসির ৩জন সদস্য আহত হয়েছে এবং ইয়াবা জাহেদকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, ১লা জানুয়ারী ভোরে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্থায়ী জোনের বিশেষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার অলি আহমদের পুত্র জাহেদের বাড়িতে অভিযানে যায়। এসময় বসত-বাড়ি তল্লাশী করে ২টি শাটারগান, ৭হাজার পিস ইয়াবা, নগদ ২লাখ ৯৬হাজার টাকাসহ গডফাদার জাহেদের দুই স্ত্রী হাসিনা ও জোৎসনা, জাহেদের ভাই নবী হোসেন, ভাগিনা আব্দুল জলিল ও মামুনুর রশিদকে আটক করে। এই ঘটনায় ডিএনসির ৩জন সদস্য আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় ইয়াবা গডফাদার জাহেদ হোসেনকে পলাতক আসামী করে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ডিএসসি বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল নিশ্চিত করেন। ##
