ফারুক আহমদ : উখিয়ার কোটবাজার সোনার পাড়া সড়কে এনজিও বাহি গাড়ির চাপায় মর্মান্তিক ভাবে নিহত মটর সাইকেল আরোহী রায়হান মোস্তাফা তারেকের নামাজের যানাজা বুধবার (১৩ ফেব্রুয়ারী) রুমখাঁ পালং আলিম মাদ্রাসার মাঠে অনুষ্টিত হয়েছে। যানাজায় ইমামতি করেন মৌলভী দিল মোহাম্মদ নুরী। নিহত যুবকের যানাজায় শত শত শোকাহত মানুষের ঢল নামে। যানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়।
সড়ক দূঘর্টনায় নিহত যুবক হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতব্বর পাড়া গ্রামের আবু তাহের মিস্ত্রির ছেলে। গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঘাতক এনজিও সংস্থার ব্যবহৃত হায়েস গাড়ী চাপা দিলে মটর সাইকেল আরোহী তারেক নিহত হন। আহত হয় বন্ধু শাহাব উদ্দিন ও সুজন। ঘাতক গাড়িটি দ্রæত পালিয়ে যাওয়ায় এখনো আটক করতে পারেনি।
এদিকে কাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে এনজিও বাহি গাড়ির চাপায় তারেকে প্রাণ কেড়ে নেওয়ার প্রতিবাদ ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে কোর্টবাজার ষ্টেশনে মানববন্ধন অনুষ্টিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি শাহ্ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমখাঁ মাতব্বর পাড়া গ্রামের মৃত ছলামতের পুত্র শাহাব উদ্দিন, মাহমুদুল হক প্রকাশ মাতু’র পুত্র সুজন ও আবু তাহের মিস্ত্রির ছেলে তারেক জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামে এক আতœীয়ের বাসায় বেড়াতে যান। সন্ধ্যায় মটর সাইকেল নিয়ে ফেরার পথে কোটবাজার-সোনার পাড়া সড়কের লম্বরী পাড়ার রাস্তার মাথায় দ্রæত গামী কক্সবাজার মূখী এনজিও কর্মকর্তা বাহী একটি হায়েস মাইক্রো মটর সাইকেলকে সামনা সামনি চাপা দিলে মটর সাইকেল চালক তারেক ঘটনাস্থলে নিহত হন। অপর দু’বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে হাসপাতালে নিয়ে আসে। তৎমধ্যে কর্তব্যরত ডাক্তার তারেককে মৃত্যু ঘোষণা করেন। আহতদেরকে ভর্তি করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শী অনেকে জানান, এনজিও কর্মকর্তা বাহী হায়েস মাইক্রো বাসটি দ্রæত সোনার পাড়া রোড দিয়ে কক্সবাজারে যাচ্ছিল। ড্রাইভার বেপরোয়া ভাবে মটর সাইকেল আরোহীদেরকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের দূর্ঘটনার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক এনজিও কর্মকর্তা বাহী হায়েস মাইক্রো বাসটি সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
