টেকনাফে পৃথক অভিযানে ২ দালালসহ ৩২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু / রিয়াজুল হাসান খোকন : টেকনাফে মানব পাচার প্রতিরোধ কর্মশালার দিন না পেরুতেই বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে দুই দালালসহ ৩২ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির নায়েক মোঃ শিকদার শফিকুল ইসলাম মানব পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে গোলার চরে অভিযান চালিয়ে মানপাচারকারী দালাল হ্নীলা দমদমিয়ার আব্দুল করিমের পুত্র মোঃ হুমায়ূন (১৮) সহ ৩ জন পুরুষ, ৬জন মহিলা ও ৩ শিশু এবং শীলখালী অস্থায়ী চেকপোষ্টের নাঃ সুবেঃ মোঃ সালাহ উদ্দিন বিশেষ টহল দল নিয়ে নোয়াখালী পাড়া সাগরের তীরবর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় অভিযান চালিয়ে জাহাজপুরার মানব পাচারকারী দালাল হাবিব উল্লাহসহ ৩ পুরুষ, ১১ মহিলা ও জন শিশু রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমান অবস্থায় আটক করা হয়। আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম আছাদুদ জামান চৌধুরী অভিযানের সত্যতা স্বীকার করেন।
এরই আগের দিন সাগর উপকূল দিয়ে মানব পাচার প্রতিরোধে জনপ্রতিনিধিদের অবহিতকরণ সভা করেন। এরপরও মানব পাচারকারী চক্রের তৎপরতা কঠোর হাতে দমন করা দরকার।