বালুখালী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : উখিয়া উপজেলায় বালুখালী অঅালোকিত সপ্নে অঅায়োজিত বালুখালী প্রিমিয়ার লীগ কিক্রেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ২৭ জানুয়ারী বিকাল ৩টায় উপজেলা যুুুবলীগে সদস্য জয়নাল আবেদীন আবেদিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অালমগীর চৌধুরী নিসা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা অাবু তাহের অাজাদ,উপজেলা ছাত্রলীগ নেতা কাশেম আলী,সমাজ সেবক অাকবর অাহমদ,যুবলীগ নেতা মহিদুল অালম,ছাত্রলীগ নেতা জয়নাল অাবেদিন,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, শাকিল, শুক্কুর, শ্রমিক নেতা কাশেম মির্জা,খেলা পরিচালা ককমিটির লতিফুর ইসলাম,ইসমাইল হোসেন,অাবু রাশেদ প্রমুখ।অনুষ্টানে প্রধান অতিথি অালমগীর চৌধুরী নিসা বলেন খেলাধূলার প্রতি অবহেলা বর্তমান তরুণদের বেড়ে উঠার ক্ষেত্রে বড় এক বাধা, কারণ খেলাধূলার প্রতি অবহেলা তরুণদের মাদকের দিকে ধাবিত করে, মাশরাফি সাকিবরাই এখন বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এই তরুণদের এগিয়ে আসতে হবে। বর্তমান বাংলাদেশে প্রায়ই পাঁচ কোটি তরুণ, এই তরুণরাই জননেত্রী শেখ হাসিনার শক্তি, এই পাঁচ কোটি তরুণই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে।

সংবাদ প্রেরকঃ
লতিফুর ইসলাম
সভাপতি
খেলা পরিচালা কমিটি
বালুখালী প্রিমিয়ার লীগ জুনিয়র কিক্রেট টুর্নামেন্ট
উখিয়া,কক্সবাজার।
০১৬৪৪২৮২৮৯৩