এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২৭ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) আলহাজ সাফিয়া বেগম শম্পা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল মান্নান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মাস্টার জামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রিনা আক্তার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের মেম্বার আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সোলেমান, ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রহিম উদ্দিন ছোটন। আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, শামসুল আলম, শাহজাহান, শামসুল হক, বিজয় কুমার সুশীল, রেহেনা বেগম, নাজমা খানম, সেলিনা আক্তার ও লিপি ভট্টার্চায্য প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী উম্মে তাজকিয়া ও শিক্ষার্থী আরজিনা বেগম। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলোয়াত করেন নবম শ্রেণীর ছাত্র আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ সাফিয়া বেগম শম্পা বলেছেন, সুন্দর আগামীর অভিষ্ট লক্ষ্য অর্জন করতে হলে সকল শিক্ষার্থীদেরকে লেখাপড়া করতে হবে। সেই প্রতিজ্ঞা নিয়ে নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীকে নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নের শপথে এগিয়ে যেতে হবে। কারণ নতুন প্রজন্ম হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার সফল কারিগর।
তিনি বলেন, সরকার প্রধান শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরাও চাই সম্প্রীতির বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত। তাঁরজন্য নতুন প্রজন্মের সামনে দুর্নীতির বিরুদ্ধে সচেনতা তুলে ধরতে হবে।এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। #
