চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার সাবেক বিমানবালা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

: চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে সাবেক এক বিমানবালাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ১২টার দিকে নগরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রূপসদী গ্রামের আল আমিন সরকারের মেয়ে স্মৃতি আক্তার ও কক্সবাজার জেলার সদর উপজেলার দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়া গ্রামের মনির আহমদের ছেলে জুবাইর উদ্দিন। স্মৃতি একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার সাবেক বিমানবালা ছিলেন। বন্ধু জুবায়েরকে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন তারা। তাদের ব্যাগ থেকে ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।