চকরিয়ায় ১৫০ প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণে জেলা প্রশাসক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫০ প্রতিবন্ধী পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রতিবন্ধী পরিবারের এসব নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী তুলে দেন।
চকরিয়া উপজেলার বেসরকারি সংস্থা এসএআরপিভি পিএইচআরপিবিডি প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে মধ্যচকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মনোনীত প্রতিবন্ধী ব্যক্তি উপকারভোগীদের এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সাজারের কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, এসএআরপিভি’ র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিত, ইয়াসমিন সুলতানা, আলফি শাহারিন মীম, আওয়াীলীগ নেতা আমিনুল করিম ও মধ্য চকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষকবৃন্দ।
লকডাউনে কর্মহারা প্রতিবন্ধী নারী-পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন। প্রত্যেককে দেওয়া হয়েছে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি করে চিনি, মসুর ডাল, লবণ ও এক লিটার সয়াবিন তেল।##