ইয়াবা গডফাদার মৌলভী পাড়ার একরামের প্রাসাদের ফটকে ট্রাস্কফোর্স সদস্যরা
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে মাদক গডফাদারদের প্রাসাদ সহ বিভিন্ন স্থানে যৌথ ট্রাস্কফোস অভিযান পরিচালিত হয়েছে।
মাদক বিরুধী এ অভিযানে নারীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে যৌথ টাস্কফোর্স। তবে সেইসব অট্টালিকা থেকে কোন গডফাদারকে আটক করা সম্ভব হয়নি।
১২ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ পৌর সভার পুরাতন পল্লান পাড়া, টেকনাফ সদরের শীলবুনিয়া পাড়া, মৌলভী পাড়া, নাজির পাড়া, কচুবনিয়া ও সাবরাং সিকদার পাড়ায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট প্রনয় চাকমার নেতৃতে¦ এ অভিযানে র্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী শামসুল আলম জানান, মাদক বহন, বিক্রি ও ব্যবহারের কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে টেকনাফ পৌর সভার পুরান পল্লান পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মো. ইলিয়াছ কালু, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার সাহাব মিয়ার স্ত্রী খাতু বিবি ও মৃত ছৈয়দ আহমদের ছেলে মোজাহের মিয়াকে ২ বছর করে , টেকনাফ কচুবনিয়ার মো. করিমের ছেলে নুর মোহাম্মদকে ৬ মাস এবং আব্দুল জলিলের ছেলে নুরুল আলমকে ১ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে সাজা প্রাপ্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযান চলাকালে একটি পরিত্যাক্ত ২ টি মোটর সাইকেল ও সাড়ে ৩৬ হাজার নগদ টাকাও উদ্ধার করা হয়। এ ছাড়া যৌথ এ টাস্কফোর্সের খবরে অনেক বড় বড় মাদক গড ফাদাররা শূণ্যবাড়ী ফেলে চলে যায় বলেও জানা যায়। অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের উপ-পরিচালক সৌমেন বিশ্বাসও উপস্থিত ছিলেন।
যৌথ ট্রাস্কফোর্স কয়েকজন মাদক গডফাদারের বাড়িতে অভিযান চালালেও এসময় কাউকে পাওয়া যায় নি। গডফাদারদের মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়ার হাজী সাইফুল করিম, নাজির পাড়ার জিয়াউর রহমান, মৌলভী পাড়ার আব্দুর রহমান, একরামের বাড়িতে অভিযান চালানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।
