চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন কাউছার উদ্দিন কছির

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : আগামী মার্চে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত উপজেলা পরিষদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদের নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে সারাদেশে। নতুন-পুরাতন মুখ মিলে অতীতের তুলনায় আগামী উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার সংখ্যা চোখে পড়ার মতো। থেমে নেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা।
উপজেলায় ঘুরে দেখা গেছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থীর প্রচারণা করছেন ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। অন্যান্য দলের প্রচারণা তেমন নাই বললেই চলে। কক্সবাজারের চকরিয়া উপজেলার গ্রামে-গঞ্জে ঘুরে দেখতে পাই, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগ ভোটারদের চাহিদা ও দাবি তরুণ প্রার্থীর। অনেক ভোটার মনে করেন তারা তরুণ প্রার্থীদেরকে আগামী উপজেলা নির্বাচনে ভোট দিবেন।
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক আওয়ামীলীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ছাত্র ও যুবসমাজের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ ও যুবনেতা কাউছার উদ্দিন কছির। এদিকে চকরিয়ার ছাত্র ও যুব সমাজের একটি দাবি এবং প্রথম পছন্দ, কাউছার উদ্দিন কছিরকে চেয়ারম্যান প্রার্থী করা।
খবর নিয়ে দেখা গেছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কাউছার উদ্দিন কছির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এবিষয়ে প্রতিবেদককে তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আশাকরি দলীয়ভাবে আমাকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবেন।
তিনি কেন প্রার্থী হচ্ছেন?
চকরিয়া উপজেলার ছাত্র ও যুবসমাজের প্রিয়ভাজন কাউছার উদ্দিন কছির। তিনি চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি ছাত্র ও যুব সমাজের যে কোনো বিষয় নিয়ে জোরালো ভূমিকা রেখেছেন এবং বর্তমানেও রাখছেন। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়নতা, নেতৃত্ব, প্রজ্ঞাসহ বেশকিছু গুণের অধিকারী তিনি। বর্তমানে ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি ছাত্র ও যুবসমাজের কাছে খুবই প্রশংসীত। তিনি চকরিয়া-পেকুয়া আসন থেকে নব নির্বাচিত সাংসদ আলহাজ¦ জাফর আলমের খুবই কাছের কর্মী। তিনি বর্তমানে চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পুরো উপজেলায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি শতভাগ আশাবাদী, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে চকরিয়া ছাত্র ও যুবসমাজের আশা আকাঙ্খা পূরণ করবেন। এছাড়াও তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও তিনি জানান।#