চকরিয়ায় মাদকের স্পট থেকে নারীসহ ৪জন গ্রেফতার : গাঁজা ও ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন মাদকের স্পটে অভিযান চালিয়ে থানা পুলিশ নারীসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একশত ৫০পিস ইয়াবা বড়ি ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারঘন্টার অভিযানে পুলিশের আলাদা টিম চারজনকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা মাদক বিক্রেতারা হলেন, চকরিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার আশেক মিয়া ছেলে আমান উল্লাহ আরমান (২৫), উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (৩২), চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়া এলাকার মৃত ফেরদৌস আহমদ ছেলে মোহাম্মদ আরমান (৩০) ও একই ওয়ার্ড়ের কোচপাড়া এলাকার নেজাম উদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগম (৩২)।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই বাতেন, এসআই আলমগীর হোসেন, এসআই রুহুল আমিন, এসআই আতিক, এএসআই সাজু প্রতাপ দাশ, এ এসআই পলাশ বড়ুয়া, এএসআই আবদুল গফুর, এএসআই জেড রহমান, এএসআই লক্ষণসহ পুলিশের পৃথকদল উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার মাদকের স্পটে এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতে মাধ্যে জেল হাজতে প্রেরন করা হয়েছে।