আশিক বন্ধু : ব্যান্ড সঙ্গীতের তুমুল জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম, বেড়ে ওঠা, মিউজিক সবকিছুর শুরুটা চট্টগ্রামে। তাই আইয়ুব বাচ্চুর জন্মশহর চট্টগ্রামে তাকে নিয়ে নানা উদ্যোগ গ্রহন করেছেন। তারই ধারবাহিকতায় আইয়ুব বাচ্চু স্মরণে আশিক বন্ধু’র লেখা নতুন গান ‘সবার প্রিয় এবি’ গানের প্রকাশনা, স্মরণ সভা ও সংগীতানুষ্টান অনুষ্টিত হবে ১১ জানুয়ারি চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে। সেদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে আইয়ুব বাচ্চুকে নিয়ে আয়োজন করা এই অনুষ্টান। অনুষ্টানে অংশগ্রহন করবেন চট্টগ্রামে বসবাস করা আইয়ুব বাচ্চুর খুব কাছের গানের জগতের বন্ধু, স্বজন ও শিল্পী, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা। এদিন গান পরিবেশন করবেন সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলাম সহ অনেকে। তাই আইয়ুব বাচ্চুর ভক্ত, বন্ধু, মিডিয়া কর্মী সবাইকে ১১ জানুয়ারি চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণ সভা ও সবার প্রিয় এবি গানের প্রকাশনা অনুষ্টানে অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধু ও গীতিকার ফারুক হাসান। উল্লেখ্য, অনুষ্টানটির আয়োজন করছেন এবি মিউজিক স্টেশন, আইয়ুব বাচ্চু সঙ্গীত স্মৃতি পরিষদ, ফেয়ার টাচ মিডিয়া, চট্টগ্রাম অডিও শিল্পী সংস্থা।
