হেলাল উদ্দিন, টেকনাফ : টেকনাফের হ্নীলায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে নৌকা প্রতিকের প্রার্থী শাহিন আক্তারকে জয়যুক্ত করতে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় হ্নীলার দরগা ষ্টেশন হতে সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর ব্যানারে তার দু’পুত্র রাশেদ মাহমুদ আলী ও তারেক মাহমুদ রনির নেতৃত্বে এক বিরাট মিছিল হ্নীলা ষ্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিকদার প্লাজার চত্বরে পথসভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামালীগের সভাপতি মাও: ক্বারী ফরিদুল আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের ছাত্রলীগের মন্বয়ক তৌহিদুল ইমলাম।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নবী হোছাইন ভুলু, আবুল কালাম, যুবলীগ নেতা আবুল কালাম আলম, মাহাবুব রহমান মাবু, জানে আলাম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাবেক সভাপতি সাইফুল করিম, যুবলীগ নেতা মো: রফিক, দেলোয়ার, শ্রমিক লীগ নেতা আতিকুর রহমান,ছাত্রলীগ নেতা সাদ্দাম করিম, হুমায়ুন কবির জয়, রহিম উল্লাহ, রাশেদ মালেক, কামরুল ইসলাম রাজু প্রমূূূখ।
এসময় বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর শাহীন আক্তার চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
