সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন- কউক চেয়ারম্যান লে: কর্নেল ফোরকান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : ২৭ ডিসেম্বর, ২০১৮ খ্রি: তারিখ নৌকা মার্কার সমর্থনে ঈদগাও তে অনুষ্ঠিত বিশাল জনসভায় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চেয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। তিনি বলেন, কক্সবাজারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এবং পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিকরূপে সাজাতে আপনারা সকলে নৌকায় ভোট দিন। তাই আগামী ৩০ তারিখ নির্বাচনে বৃহত্তর ঈদগাহবাসীকে নৌকায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহŸান জানান তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রাথী সায়মুম সরওয়ার কমল, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাকসহ জেলা আওয়ামীলী, উপজেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাতীলীগসহ জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।