দুই জেলায় বিজিবি মোতায়েন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইনশৃ্ঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন।

কুমিল্লা ও চাঁদপুরের ১৭টি সংসদীয় আসনে মঙ্গলবার সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।

কুমিল্লার বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন জানান, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ দুই জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে টহল জোরদার করছে। অন্যদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমানও ওই জেলায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।