টেকনাফ বিজিবি নভেম্বরে ৩৩ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
ফাইল ছবি

মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ ব্যাটলিয়ান ২ বিজিবির অবিনস্থ বিওপি ও ক্যাম্প সমূহ গত ১ নভেম্বর হতে ৩০ নভেম্বর পযর্ন্ত বিভিন্ন সময়ে টইল পরিচালনা করে সর্বমোট ৩৩ কোটি ১৬ লাখ ৮৮০টাকার ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করেছে। বিজিবীর প্রদত্ত প্রেস বিজ্ঞপির মাধঁমে এ তথ্য জানা গেছে। তম্মধ্যে শীর্ষে রয়েছে ইয়াবা। এতে মোট মামলা ৭৪ টি মামলায় ২০ জন আসামীকে আটক করা হয়েছে। টেকনাফ ২ বিজিবীর অধীনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মেজর শহিদুল্লাহ ইসলাম জোমাদ্দার জামাল নভেম্বর/১৮ এক সাথে টেকনাফ ২ বিজিবীর অবীনস্থ বিওপিও ক্যাম্প সমূহ ৩১ কোটি ২৮ লাখ ২৪ হাজার শত টাকার মূল্যে ১০লাখ ৪২ হাজার ৭৪৭ পিস ইয়াবা উদ্দার করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৯ হাজার ৯৬৭ পিস ইয়াবা মালিকবিহীন এবং ৩২ হাজার ৭৮০পিস ইয়াবা মালিকসহ। ইয়াবা উদ্দারের মোট ২৮টি মামলায়া ২০জন আসামীকে আটক করা হয়েছে। নভেম্বরে আটককৃত অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩টি মামলায় ১লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২০ বোতল বিদেশীমদ ২টি মামলায় ১লাখ ৫০হাজার টাকার মূল্যের ৬১২ ক্যান বিয়ার। এসব মাদক উদ্দারের ৫টি মামলায় কোন আসামীকে আটক ও পলাতক করা হয়নি। তাছাড়া উক্ত মাসে ১কোটি ৮৪ লাক ৪৩ হাজার ৭৮০ টাকা মূল্যবানের বিভিন্ন বিভিন্ন প্রকারের চোরাচালামী মালামাল আটক করা হয়েছে। এসব মাদক উদ্দারের ৪১টি মামলায় কোন আসামী এবং পলাতক নেই। টেকনাফ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আসাদুদ জামান চৌধুরী বলেন, মাদক ও চোরাচালান জাতীয় অর্থনীতির স্বচল চাকা অচল করে এবং এব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতির প্রতি অটল থাকবে।