এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর কুয়াশা ভেজা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী উপজেলা প্রশাসনসহ শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবিদের অংশগ্রহনে বিজয় শোভাযাত্রা সহকারে গিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহন করে শিক্ষার্থীরা বাজিমাত করেছেন। বিজয় দিবসে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন চকরিয়া থানার এসআই চম্পক বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া-পেকুয়া আসনের মহাজোট থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ জাফর আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো.মতিউল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, জেলা আ’লীগের সদস্য বর্ণমালা একাডেমী স্কুলের চয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উলাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মন্নান, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মো.নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ।
পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের সংবর্ধনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শেষভাগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ##
