নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফ উপজেলার এক ঝাঁক তরুন কলম সৈনিক নিয়ে গঠিত ক্রাইম রিপোটার্স সোসাইটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় লাখো শহীদের প্রতি বিমশ্র শ্রদ্ধা জানিয়ে ৪৮তম বিজয় দিবস পালন করা হয়েছে।১৬ ডিসেম্বর রবিবার সকাল ৭টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলা শহীদ বেদীতে অত্র সংগঠনের সকল সদস্যদের উপস্থিতে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত হওয়া লাখো শহীদ ভাইদের প্রতি বিমশ্র-শ্রদ্ধা ও সালাম নিবেদন করা হয়।
পুষ্পমাল্য অর্পন করার সময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা যথাক্রমেঃ-টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সফল সভাপতি টেকনাফ জাবেদ ইকবাল চৌধুরী(বাবুল), টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, অত্র সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সম্পাদক জিয়াবুল হক,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,অর্থ সম্পাদক শহিদ উল্লাহ,সদস্য শামশুল আলম,মোঃ আমিন।
