হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শাহীন শাহ : টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে সকাল হতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকাল ১১ টায় এক বিশাল র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হয়। র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা মাদ্রাসা সুপার মাওলানা ছিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য গোলাম আকবর মেম্বার, দাতা সদস্য হাজী এয়াকুব আলী, সদস্য নুরুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাও. ইউসুফ আলী, মোহাম্মদ হোছাইন, মোঃ আলী, আবুল বশর, আব্দুর রহিম, ফাতেমা পারভীন বিউটি, লুৎফুন নাহার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, আবু ছিদ্দিক, রোকসানা আক্তার, মোঃ ইলিয়াছ।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
ইসলামী সংগিত পরিবেশন করেন পারভীন আক্তার, যৌথ কন্ঠে দেশাত্ববোধক গান করেন কাউছার, আনোয়ার ও শাকিব। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফেজ জসিম উদ্দিন, শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ সৈয়দ আলম।