নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে মহান বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
যথাযোগ্য মর্যদায় নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় বিজয় র্যালী ও ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুর ২টায় স্কুল হল রুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য জনাব অালহাজ্ব হোছাইন
অাহমদ। স্কুল শিক্ষিকা শায়েলা আহমদ তুলির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সদস্য মাওলানা শাহ মুহাম্মদ এমরান, অভিভাবক ডা. নুর মোহাম্মদ, জামাল অাহমদ, শাহ অালম, অালহাজ্ব ফরিদ আহমেদ, শিক্ষক ইফফাত অাছিয়া হাসনা, মর্জিয়া অাকতার, ও শামশুদ্দিন প্রমূখ। সভাশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে নিহত শহীদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।