শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে সদ্য নির্মিত শহিদ মিনার উদ্ধোধন: শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে সদ্য নির্মিত শহিদ মিনারে গতকাল ১৪ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। একইসঙ্গে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিদ্যালয়ের নতুন শহিদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১৯৭১ সালে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে মেধাশূণ্য করার পরিকল্পিনার অংশহিসেবে পাকিস্তানীদের দোসর রাজাকার, আলবদরদর চক্রের নিষ্টুর হত্যাকান্ডের শিকার এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে বিন¤্র শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,অভিবাবক ও পরিচালনা পর্ষদ।
গতকাল শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিদ্যালয়ের নতুন শহিদ মিনারটি উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান। সভায় বিশেষ অতিথি বিদ্যালয়ের দাতা উপজেলা আওয়ামীলীগের সদস্য ফয়সল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইবুল ইসলাম, শিক্ষানুরাগী বেলাল উদ্দিন এমএসসি, ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা ডা.হাসান, প্রাক্তন ছাত্র সাখাওয়াত হোসেন, সাকের মোহাম্মদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, বারআউলিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ নুরুসছফা, রফিকুল ইসলাম, শওকত ওসমান বিএসসি, আসহাব উদ্দিন পুতু প্রমুখ। এছাড়াও সভায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ##