সাদ্দাম হোসেন, হ্নীলা :
এইবার ইয়াবা সহ আটক হলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক টেকনাফের জহির আহমদ। তিনি রোববার দুপুরে রেজু ব্রীজ এলাকায় বিজিবির হাতে আটক হন বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধায় রামু থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে।
রামু থানার ডিউটি অফিসার মাহবুব করিম জানান, ১৯৫০ পিচ ইয়াবা সহ বিজিবির হাতে আটক হলে তাকে থানায় সোপর্দ করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ জহিরের আটকের বিষয়টি শুনেছেন বলে জানান। তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থার সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
আটক জহির টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন
দীর্ঘদিন যাবৎ তিনি কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি মেরিন ড্রাইভ এলাকায় জমি কিনে বাড়িও তৈরী করেছেন।বলেও জানা গেছে।
