টেকনাফ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে হোয়াইক্যংয়ে নির্বাচনী গণসংযোগ কর্মসূচী পালিত হয়েছে।
৫ অক্টোবর বিকেলে এ নির্বাচনী গণসংযোগ কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোয়াইক্যং বাজার চত্বরে মিলিত হয়।গণসংযোগ পরবর্তী এক পথ সভায় ইউনিয়ন সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের
সদস্য আজিজুল হক, গোলাম আকবর মেম্বার, আব্দু রহিম লালু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, আওয়ামীলীগ নেতা এনামুল হক, নুরুল আমিন সিকদার, আহমদ হোসেন, মোহাম্মদ তাহের সহ ইউনিয়ন ও ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তার বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক তথা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
