শামসু উদ্দিন, টেকনাফ :
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশ কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লে.কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার অন্তর্গত সাইরান খাল এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি মাত্র। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
