নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার প্রাণকেন্দ্র শামলাপুর বাজারের ফুটপাত স্থানীয় প্রভাবশালী কতৃক বেআইনি ভাবে দখল করে দোকানপাট নির্মাণ ও পাশের রাস্তা অবৈধ ইজি বাইক (টমটম) ও আটোরিক্সা কতৃক দখলে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে ফুটপাত দখল ও রাস্তা দখলের কারণে মানুষের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। যার কারণে প্রতিদিন ছোট বড় ঘটছে অনেক দূর্ঘটনা।
জানা যায়, উপকূলীয় বাহারছড়ার শামলাপুর বাজার উখিয়া জালিয়া পালং ইউনিয়নের কাছাকাছি হওয়াতে তাদেরও অন্যতম প্রাণকেন্দ্র এই শামলাপুর বাজার। যার ফলে প্রতিদিন বিভিন্ন কাজে এই বাজারে কয়েক হাজার মানুষের আগমন ঘটে। কিন্তু বাজারে এসে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তাদের চলাফেরায় বিভিন্ন ভাবে কষ্ট পোহাতে হয় বলে তাদের অভিযোগ।
সূত্রে জানা যায়, স্থানীয় কতিপয় ব্যক্তি রাস্তার একদম নিকটে মানুষ চলাচলের জায়গা ফুটপাত গুলো দখল করে ব্যাঙের ছাতার মত ছোট বড় দোকানপাট নির্মাণ করে প্রতিমাসে অবৈধ ভাবে হাজার হাজার টাকা আয় করতেছেঅ।
অন্যদিকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় ইজিবাইক (টমটম) ও অটোরিক্সার মালিকরা একটি মাসিক মাসোহারা দিয়ে রাস্তা দখলে রাখে বলে অভিযোগ।
স্থানীয়দের আরো অভিযোগ রাস্তা দখল ও ফুটপাত দখলের ব্যাপারে কেউ প্রতিবাদ করলে কথিত প্রভাবশালী কতৃক তাকে ব্যাপক ভাবে শাসানো হয়। ফলে গুটি কয়েক ব্যক্তির জন্য প্রতিদিন শামলাপুর বাজারে আগত শতশত মানুষকে বিভিন্ন কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান প্রতি বছর শামলাপুর বাজার সরকারী ভাবে ইজারা হয় প্রায় ১২ লক্ষ টাকা,কিন্তু এই বাজারের অবকাঠামো উন্নয়নে জন্য উপজেলা প্রশাসন তেমন বরাদ্দ না করলেও মাঝে মধ্যে কিছু অর্থ বরাদ্দ করলে তা স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা তাদের পকেটে ঢুকায় বলে তার অভিযোগ।
আর শামলাপুর বাজারের ফুটপাতের উপর নির্মিত দোকান গুলো উচ্ছেদ করার জন্য মাঝে মধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষ উদ্যোগ নিলেও তা পরবর্তীতে রহস্যজনক কারণে থেমে যায় বলে ভোক্তভোগীদের অভিযোগ।
অন্যদিকে অবৈধ ইজিবাইক(টমটম) ও অটোরিক্সার মালিকরা স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও সরকারী একটি আইন শৃঙ্গলা বাহিনীতে প্রতিমাসে মাসোহারা দিয়ে রাস্তা দখল করে কোনো বৈধ কাগজ ছাড়া তাদের এই গাড়ি গুলো পাকিং ও চালাচ্ছেন বলে জানা যায়। আর অদক্ষ চালকদের কারণে এই এলাকায় প্রতিদিন ঘটছে ছোট বড় অনেক দূর্ঘটনা। ফলে শামলাপুর বাজার ব্যবস্থা প্রশাসনিক ভাবে কোনো নিয়ম নীতি না থাকার কারণে কষ্টের ভোক্তভোগী হচ্ছে স্থানীয় হাজার হাজার জনসাধারণ।
টমটম ও অটোরিক্সা সমিতির নেতাদের অভিযোগ স্থানীয় কর্তা ব্যক্তি ও জনপ্রতিনিধিদের বার বার বলা সত্বেও তারা আমাদের গাড়ি গুলো পার্কিংয়ের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিতে পারেনি। তাই আমরা নিরুপায় হয়ে রাস্তার উপর গাড়ি গুলো পার্কিং করি।
স্থানীয় জনগণ ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে আমাকে এর আগেও বেশ কয়েকজন ব্যক্তি অভিযোগ করেছেন। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমি একটু ব্যস্ত আছি। তবে চেষ্টা করব নির্বাচনের আগে একটি অভিযান চালানো যায় কিনা। যদি সম্ভব না হয় নির্বাচনের পরে অবশ্যই একটি অভিযান চালিয়ে শামলাপুর বাজারের ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করা হবে।
