আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের টেকনাফ কোস্টগার্ড কমান্ডার লে. ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
